০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 31

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি ও সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, পিআরবি ভলিউম–১ এর প্রবিধান ৭৯০ অনুযায়ী এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে।

বাস্তব প্রশিক্ষণকালীন সময়ে বদলি ও সংযুক্ত করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বেতন-ভাতা সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকেই উত্তোলন করবেন।

পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নবীন এএসপিদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ আরও সুদৃঢ় করাই এ বাস্তব প্রশিক্ষণের মূল লক্ষ্য।

বদলি হওয়া নবীন এএসপিদেরhttp://তালিকা দেখুন

×
13 September 2026 13:51

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

আপডেট এর সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬