০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়েরবাজারে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জন আটক

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০১:১২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 36

রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলিতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় একটি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র প্রদর্শন করে সমাবেশে হামলার চেষ্টা চালায়।

পরে সেনাবাহিনীর হটলাইন নম্বরে ফোন পেয়ে বসিলা আর্মি ক্যাম্প থেকে চারটি আভিযানিক দল ঘটনাস্থলে যায়। বুধবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৯ জনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মারুফ (১৯), মো. সানি (১৮), মো. আলাল (১৯), মো. রিফাত (২০), মো. সজিব (১৯), মো. রানা (১৯), মো. সাব্বির (১৮), মো. নাজমুল হাসান (১৯) ও ওয়াসিম (২২)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫টি বড় ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে সহযোগিতা করেন। এলাকায় কিশোর গ্যাং দমনে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।

×
13 September 2026 15:58

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

রায়েরবাজারে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জন আটক

আপডেট এর সময় : ০১:১২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬