০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৯:১৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 23

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৪ জানুয়ারি ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি ) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
27 July 2026 09:26

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

আপডেট এর সময় : ০৯:১৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬