০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-অবৈধ যোগাযোগ ঠেকাতে প্রিজনভ্যানে নজরদারি চায় কারা কর্তৃপক্ষ

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৯:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 35

বন্দিদের অবৈধ কার্যকলাপ রোধ ও পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশের ব্যবহৃত প্রিজনভ্যানে আইপি ক্যামেরা স্থাপন এবং মনিটরিং ব্যবস্থায় কারা কর্তৃপক্ষকে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেনের সই করা একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, কারাগার থেকে আদালতে হাজিরার জন্য বন্দিদের পুলিশ হেফাজতে প্রিজনভ্যানে পরিবহন করা হয়। এসময় বন্দিদের একটি অংশ প্রিজনভ্যানে অবস্থানকালে মাদক গ্রহণ, অবৈধ মাদকদ্রব্য বহন এবং মোবাইল ফোনের মাধ্যমে অননুমোদিত যোগাযোগ স্থাপনের সুযোগ পাচ্ছেন—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছে। কোনো কোনো ঘটনায় এসব অভিযোগের বাস্তব প্রমাণও কারা অধিদপ্তরের কাছে এসেছে।

কারা অধিদপ্তর জানায়, বন্দিরা পুলিশ হেফাজতে থাকায় ওই সময় সংঘটিত কার্যক্রমের ওপর কারা কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। তবে বাস্তবে বিভিন্ন ঘটনার দায় প্রায়ই কারা কর্তৃপক্ষের ওপর এসে পড়ে, যা সংস্থাটিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে।

এই প্রেক্ষাপটে বন্দি নজরদারি কার্যকর করতে কারাগারের নিজস্ব প্রিজনভ্যানগুলোতে এরই মধ্যে আইপি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বন্দি পরিবহনে ব্যবহৃত অধিকাংশ প্রিজনভ্যান পুলিশের হওয়ায় সেগুলোতেও উচ্চমানের আইপি ক্যামেরা সংযোজন এবং মনিটরিং ব্যবস্থায় কারা অধিদপ্তরকে সংযুক্ত করা জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

কারা অধিদপ্তরের মতে— সব প্রিজনভ্যানে আইপি ক্যামেরা স্থাপন ও যৌথ মনিটরিং ব্যবস্থা চালু হলে বন্দিদের অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে। একই সঙ্গে বন্দি পরিবহন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত হবে।

×
13 September 2026 15:59

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

মাদক-অবৈধ যোগাযোগ ঠেকাতে প্রিজনভ্যানে নজরদারি চায় কারা কর্তৃপক্ষ

আপডেট এর সময় : ০৯:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬