০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যপক সাড়া পড়েছে

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৮:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 43

জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর্তৃক ২০২৫-২৬ কর বছরের জন্য www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

আজ সন্ধ্যায় পর্যন্ত প্রায় ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৩১ লাখ ৮৮ হাজার জন করদাতা ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল করেছেন। লক্ষণীয় যে, প্রবাসী বাংলাদেশীদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা না হলেও তাঁরাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাগণের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ই-মেইল এড্রেস ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে প্রেরন পূর্বক আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে OTP এবং Registration Link প্রেরণ করা হচ্ছে এবং এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাগণও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করত: সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

এ পর্যন্ত প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশঈ তাঁদের ই-মেইল ঠিকানায় প্রেরিত OTP এর মাধ্যমে ই-রিটার্ন সিস্টেমে সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এখন পর্যন্ত ৩ হাজার ৩ শত জন প্রবাসী বাংলাদেশী করদাতা বিদেশে অবস্থান করে অনলাইনে আয়কর পরিশোধ করে সফলভাবে ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। প্রতিদিন গড়ে প্রায় ১ শত জন প্রবাসী করদাতা বিদেশে বসে ই-রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অধিন ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে ই-মেইলের মাধ্যমে সেবা গ্রহণ করছেন।

প্রবাসী বাংলাদেশী করদাতাসহ সকল সম্মানিত করদাতা ই-রিটার্ন দাখিলে ব্যাপক আগ্রহ জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটাল সেবা কার্যক্রম বেগবান করতে বিপুলভাবে উৎসাহিত করছে। ব্যক্তি শ্রেণির সকল সম্মানিত করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিনীত অনুরোধ করছে।

×
13 September 2026 15:59

abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যপক সাড়া পড়েছে

আপডেট এর সময় : ০৮:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬