১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কল্যাণভিত্তিক পরিবহন ব্যবস্থায় আনসার-ভিডিপির অগ্রযাত্রা

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০১:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 25

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে ট্রান্সপোর্ট সার্ভিস কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার(০৭ জানুয়ারি) আনসার-ভিডিপি সদর দপ্তরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, সারা বাংলাদেশজুড়ে বিস্তৃত আনসার ও ভিডিপির বিশাল সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর ও টেকসই করতে সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবহন ব্যবস্থা শুধু একটি সেবা নয়; এটি বাহিনীর প্রায় ৬০ লক্ষ সদস্যের জন্য একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী কল্যাণমূলক ব্যবস্থার অংশ।

তিনি আরও বলেন, এই ট্রান্সপোর্ট সার্ভিস থেকে প্রাপ্ত আয় বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণে ব্যয় করা হবে এবং পর্যায়ক্রমে এ সুবিধা সকল সদস্যের জন্য সম্প্রসারিত করা হবে। বিপুল সংখ্যক সদস্যের কথা বিবেচনায় রেখে পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে একটি সুসংগঠিত কল্যাণ কাঠামো গড়ে তোলা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের সদস্যদের জন্যও একটি প্রতিষ্ঠিত কল্যাণভিত্তিক পথ তৈরি করবে।

বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মহাপরিচালক বলেন, এই পরিবহন ব্যবস্থা কেবল অভ্যন্তরীণ প্রয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। বাহিনীর গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাপ্লাই চেইনে সদস্যদের নিজ নিজ দক্ষতা, কুটির শিল্প ও পেশাগত সক্ষমতাকে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে আনসার ও ভিডিপির বিশাল জনশক্তিকে জনগণের সেবায় আরও কার্যকরভাবে নিয়োজিত করা সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে এই পরিবহন ব্যবস্থা দেশের বিভিন্ন জেলায় ব্যবহৃত হবে। প্রাথমিক পর্যায়ে চারটি ডিভিশনের সঙ্গে আরও দুটি ডিভিশনকে বাস সার্ভিসের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল ডিভিশন ও জেলা এই ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে মহাপরিচালক জোর দিয়ে বলেন, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টই বাহিনীর সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধির কেন্দ্রবিন্দু। এই ট্রাস্টের প্রকৃত মালিক বাহিনীর প্রতিটি সদস্য। তাই এ উদ্যোগকে ব্যক্তি-কেন্দ্রিক নয়, বরং প্রতিষ্ঠান ও সদস্যকেন্দ্রিকভাবে পরিচালনা করতে হবে, যাতে বাহিনীর উন্নয়ন ও কল্যাণের এই যাত্রা দীর্ঘস্থায়ী ও টেকসই হয়।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, বাহিনীর বৈধ পরিচয়পত্র বহনকারী কর্মকর্তা-কর্মচারী, সদস্য-সদস্যা ও তাদের পরিবারবর্গের ছুটি, বদলি, ব্যাটালিয়ন গমনাগমন, রেশন ও রশদ পরিবহনসহ বিভিন্ন জরুরি দাপ্তরিক কাজে এই পরিবহন সুবিধা নিশ্চিত করা হচ্ছে। গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার-ভিডিপি ট্রান্সপোর্ট সার্ভিসের শুভ উদ্বোধন করেন এবং ৬টি বাস, ১৪টি কাভার্ড ভ্যান, ৯টি ট্রুপস ক্যারিয়ার ও ২টি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

এরই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে ২টি নতুন বাস, ২টি এসি কোস্টার এবং ১১টি ১.৫ টন ট্রুপস ক্যারিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসে সংযুক্ত করা হয়।

সার্বিকভাবে, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় ট্রান্সপোর্ট সার্ভিসের এই সম্প্রসারণ বাহিনীর সদস্যদের কল্যাণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং অপারেশনাল কার্যকারিতা বৃদ্ধিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিকল্পিত বাস্তবায়ন, স্বচ্ছ ব্যবস্থাপনা ও সদস্যকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই উদ্যোগ ভবিষ্যতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আরও সুসংগঠিত, আত্মনির্ভরশীল ও টেকসই গণপ্রতিরক্ষা শক্তিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্য-সদস্যাবৃন্দ।

×
27 July 2026 10:01

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

কল্যাণভিত্তিক পরিবহন ব্যবস্থায় আনসার-ভিডিপির অগ্রযাত্রা

আপডেট এর সময় : ০১:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬