০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৫:০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 36

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জব্দকৃত ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
27 July 2026 08:24

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আপডেট এর সময় : ০৫:০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬