০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের থানচি থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার আবদুর রহমান

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০২:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 43

বান্দরবান পার্বত্য জেলার থানচি থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) থানচি থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানা প্রাঙ্গণ ও দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিজস্ব নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে থানায় আগত সাধারণ মানুষ যেন দ্রুত ও যথাযথ পুলিশি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইন, থানচি থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

×
12 September 2026 15:26

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

বান্দরবানের থানচি থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার আবদুর রহমান

আপডেট এর সময় : ০২:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫