০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার,গ্রেফতার ৫

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০২:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 41

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও দেশি–বিদেশি মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) ভোররাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, ১০টি পেট্রোল বোমা এবং দেশি–বিদেশি মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মো. আসলাম, মো. নাদিম, মো. ইমতিয়াজ, মো. সুমন ও মো. পলাশ।

মোহাম্মদপুর সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে ওই এলাকায় কয়েকজন সন্ত্রাসী ককটেল বোমাসহ গ্রেফতার হন। সেই ঘটনার পর তাদের সহযোগীরা পালিয়ে যান। তখন গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সহযোগীদের কাছে অস্ত্র থাকার সম্ভাবনাসহ বিভিন্ন গোপন আস্তানার তথ্য দেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় যাচাই-বাছাই করে সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। সেই তথ্যের ভিত্তিতেই ভোররাতে অভিযান চালানো হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করে অন্যদের গ্রেফতারের চেষ্টা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃত পাঁচজনকে উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

×
27 July 2026 09:57

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার,গ্রেফতার ৫

আপডেট এর সময় : ০২:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫