০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে, আবার ধরাও হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৬:০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 48

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের কথা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সীমান্ত দিয়ে কিছু অস্ত্র প্রবেশ করছে। তবে সেগুলো নিয়মিত ধরা হচ্ছে।

সোমবার(২৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার প্রসঙ্গে মেঘালয় পুলিশের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে ডিএমপি গতকাল রাতেই একটি স্টেটমেন্ট প্রকাশ করেছে। সেটি পড়লে বিষয়টি পরিষ্কার হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিজিবিও নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। তিনি স্বীকার করেন, সীমান্ত দিয়ে কিছু অস্ত্র প্রবেশের চেষ্টা হয়, তবে সেগুলো নিয়মিতভাবে আটক করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে।
কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

বোমা হামলা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শক্তি সবসময় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তবে জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, এবারের নির্বাচনের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।

×
28 July 2026 08:58

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে, আবার ধরাও হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট এর সময় : ০৬:০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫