০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২:খুলনায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক ১

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 56

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় খুলনার রূপসায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৭ ডিসেম্বর ) দুপুরে রূপসা থানাধীন জাবুসা চৌরাস্তা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন রূপসার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় পারভেজ মোল্লা (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটক পারভেজ মোল্লা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের সক্রিয় নেতাকর্মী। অভিযান শেষে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
12 September 2026 15:27

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২:খুলনায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক ১

আপডেট এর সময় : ০৩:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫