০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ৯ পাচারকারী আটক

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৪:৫৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 56

মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ ডিজেলসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা।

শুক্রবার (২৬ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর বুধবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ডিজেল, পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

×
27 July 2026 09:28

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ৯ পাচারকারী আটক

আপডেট এর সময় : ০৪:৫৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫