১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
Jaffrey Alam
- আপডেট এর সময় : ০৪:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 57
রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট কাজ করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
×
12 September 2026 11:55
বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
ট্যাগ :