১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির তিন নেতার জন্য বড় দুঃসংবাদ
Jaffrey Alam
- আপডেট এর সময় : ১১:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 54
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন- ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সফিউল্লাহ। এ তথ্য নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
×
12 September 2026 12:44
বিএনপির তিন নেতার জন্য বড় দুঃসংবাদ
ট্যাগ :
