০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ১০:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 43

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের মহাকাশ গবেষণা সংস্থার ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীতে আনসার ভিডিপি সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তুর্কি মহাকাশ গবেষণা সংস্থার পরিচালক আরিফ আতেস।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় মহাপরিচালক মহোদয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম, সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং ভবিষ্যৎ অগ্রগতির ধারাবাহিকতা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

বাহিনীর বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রম এবং মাঠপর্যায়ে বিস্তৃত স্বেচ্ছাসেবকভিত্তিক কাঠামোর সম্ভাবনা সম্পর্কে জানতে পেরে তুর্কি মহাকাশ প্রতিনিধিদল আগ্রহ প্রকাশ করে। তারা এই বৃহৎ বাহিনীর উন্নয়নমুখী বিভিন্ন উদ্যোগের ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ উপস্থিত ছিলেন।

×
13 September 2026 13:29

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

আনসার ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট এর সময় : ১০:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬