০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা পুলিশ সুপার
Jaffrey Alam
- আপডেট এর সময় : ১১:১৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 43
কিশোরগঞ্জ জেলার পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) সকালে পরিদর্শনকালে তিনি বিদ্যালয় দুটির সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষা পরিবেশ আরও উন্নত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
পরিদর্শন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ সুপারের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
×
12 September 2026 16:01
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা পুলিশ সুপার
ট্যাগ :

