০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের যৌথ অভিযান

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ১০:২৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 43

কক্সবাজারে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে যাত্রীদের জান–মালের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) ভোরে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সম্প্রতি একাধিক পর্যটকবাহী জাহাজে ক্রু স্বল্পতা ও অনভিজ্ঞতার কারণে দুর্ঘটনার ঘটনা ঘটে। এর মধ্যে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ ও ‘এমভি কর্নফুলী এক্সপ্রেস’ চরে আটকে পড়ার পাশাপাশি গত ২৭ ডিসেম্বর ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, যা পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।
এর প্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কক্সবাজারের নোনিয়াছড়া সংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে পরিচালিত অভিযানে জাহাজগুলোর রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও ক্রুদের দক্ষতা সনদ যাচাই করা হয়।

এছাড়া জাহাজের নির্ধারিত ধারণক্ষমতা, যাত্রীদের তালিকা সংরক্ষণ, পর্যাপ্ত লাইফ সেভিং ইকুইপমেন্টের ব্যবস্থা ও ব্যবহার নিশ্চিত করা হয়। একই সঙ্গে ক্যাপ্টেন ও ক্রুদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান চলাকালে কোনো অনিয়ম বা অসংগতি পরিলক্ষিত হলে তা নিরসনে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপদ ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

×
12 September 2026 16:00

ট্যাগ :
abc

DAINIK SHESSONGBAD

THIS NEWS PAPER WEBSITE
IS ONLY FOR 7 DAYS

This will close in 20 seconds

Jaffrey Alam

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের যৌথ অভিযান

আপডেট এর সময় : ১০:২৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫